More

    কালকিনিতে সাংবাদিক নেতাদের সাথে নবযোগদানকৃত ওসির মতবিনিময় সভা

    অবশ্যই পরুন

    কালকিনি উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন কালকিনি উপজেলা প্রেসক্লাব, কালকিনি রির্পোটার্স ইউনিটি, ভূরঘাটা প্রেসক্লাব ও কালকিনি টিভি সাংবাদিক ফোরামের সাংবাদিক নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা করেছে কালকিনি থানায় নবযোগদানকৃত অফিসার ইনচার্জ
    নাজমুল হাসান। আজ(সোমবার) বিকেলে থানা হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এসময় নবযোগদানকৃত অফিসার ইনচার্জ নাজমুল হাসান সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন ‘ অন্যায়ের বিপক্ষে আর ন্যায়ের পক্ষে আপনাদের সহযোগিতা চাই। সাংবাদিক ও পুলিশ ভাই বন্ধুর মতো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে।’
    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালকিনি থানার ওসি তদন্ত মারগুব তৌহিদ, কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইকবাল হোসেন, কালকিনি রির্পোটার্স ইউনিটির সভাপতি এইচ.এম মিলন, ভূরঘাটা প্রেসক্লাবের সভাপতি জাফরুল হাসান, কালকিনি রির্পোটার্স ইউনিটির সাধারন সম্পাদক নাসির উদ্দিন ফকির লিটন, ভূরঘাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও কালকিনি টিভি সাংবাদিক ফোরামের সভাপতি ম.ম হারুন অর রশীদ, কালকিনি উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও কালকিনি টিভি সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মোঃ জিয়াউদ্দিন (শেখ লিয়াকত আহম্মেদ), কালকিনি উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু তাহের খান, কালকিনি রির্পোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আবির হাসান পারভেজ সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
    উল্লেখ্য কালকিনিতে যোগদানের আগে অফিসার ইনচার্জ নাজমুল হাসান রাজবাড়ির কালুখালি থানায় কর্মরত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...