More

    কালকিনিতে স্বামী জীবনজীবিকা জন্য বাড়িতে না থাকার সুযোগে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
    মাদারীপুরের কালকিনিতে স্বামী বাড়ি না থাকা সুযোগে একা পেয়ে এক অসহায় গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আজ রোববার দুপুরে অভিযোগ ও থানা সূত্রে তথ্য নিশ্চিত করা হয়েছে।

    ভুক্তভোগীর পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার রমজানপুর এলাকার উত্তর রমজানপুর গ্রামের এক গৃহবধূর স্বামী বেশ কিছুদিন আগে কর্মব্যস্ততার তাগিদে ঢাকায় চলে যান। এ সুবাদে একটি শিশু সন্তান সাথে নিয়ে ওই গৃহবধূ একা বাড়িতে বসবাস করে আসছিলেন। এ সুযোগে একেই এলাকার আজিজ হাওলাদারের ছেলে মোঃ ফরিদ হাওলাদার একা বাড়িতে পেয়ে ওই গৃহবধূকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে উত্তাক্ত করে আসছিল। এ বিষয় নিয়ে ওই গৃহবধূ নিরুপায় হয়ে লম্পট ফরিদ হাওলাদারের বিরুদ্ধে তার অভিভাবকদের কাছে বিচার দেন।

    এতে করে ফরিদ হাওলাদার ওই গৃহবধূর উপর চরম ক্ষিপ্ত হয়ে যায়। পরে রাত ১১টার দিক ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের দরজা খুলে বাহিরে বের হয়। এসময় পূর্ব থেকে ঘরের পাশে ওৎ পেতে থাকা ফরিদ হাওলাদার ওই গৃহবধূকে মুখ চেপে জাপটে ধরে জোরপূর্বক পরিহিত কাপড় টেনে হিচরে খুলে ফেলে ধর্ষনের চেষ্টা চালায়। পরে গৃহবধূর ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ফরিদ হাওলাদার দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনার পর ওই গৃহবধূকে আহত অবস্থায় কালকিনি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়ে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ফরিদ হাওলার এলাকায় গা ঢাকা দিয়ে আছেন।

    ভুক্তভোগী গৃহবধুর এক স্বজন জানায়, ফরিদ হাওলাদার গৃহবধূকে একা পেয়ে ধর্ষনের চেষ্টা চালায় এবং টেনে হিচরে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থান রক্তাক্ত করে ফরিদ। আমি ফরিদের দৃষ্টান্তমুলক বিচার চাই।
    এ বিষয় জানতে চাইলে অভিযুক ফরিদ হাওলাদারের এলাকায় পাওয়া যায়নি।

    এব্যাপারে কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating the unique perks of best non UK casino sites for casual players

    Casual players often appreciate how best non UK casino sites blend straightforward design with flexible payment options, creating a relaxed environment that encourages easygoing play.