More

    পটুয়াখালীর দুমকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    মোঃ ইলিয়াস উদ্দিন, দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া, মোনাজাত ও মানব ভোজের আয়োজন করা হয়েছে।

    বৃহস্পতিবার দুপুর ১২টায় শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত উক্ত সভায় নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আজাহার আলী মৃধার সভাপতিত্বে, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ও পবিপ্রবির সহকারী রেজিস্ট্রার জসিম উদ্দিন বাদলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ বাবর, বীর মুক্তিযোদ্ধা কাজী রুহুল আমিন, জেলা আ’লীগ সদস্য এ্যাড. দেলোয়ার হোসেন, জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক সোহরাফ হোসেন, দুমকি উপজেলা আ’লীগ সহ-সভাপতি ও আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, জেলা যুবলীগের সভাপতি এ্যাড. শহিদুল ইসলাম, পাঙ্গাশিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর সিকদার প্রমুখ। আলোচনা শেষে দোয়া, মোনাজাত ও বাদ যোহর মানব ভোজের আয়োজন করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating the unexpected twists of non gamstop casinos for cautious newcomers

    For newcomers approaching non gamstop casinos, understanding their unique rules and payment options can ease initial hesitation and offer a clearer sense of what to expect moving forward.