More

    কালকিনিতে গোপনে বিক্রি করা শিশুকে মায়ের কোলে ফিরেয়ে দিলেন পুলিশ

    অবশ্যই পরুন

    মোঃ নাসিরউদ্দিন ফকির লিটন
    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
    মাদারীপুরে কালকিনিতে গোপনে বিক্রি করা আলিফ নামে ২মাস বয়সের এক শিশুকে উদ্ধার শেষে অসহায় মায়ের কোলে ফিরেয়ে দিলেন থানা পুলিশ। শিশু আলিফ পৌর এলাকার চর-ঠেঙ্গামারা গ্রামের আশ্রয়কেন্দ্রের বাসিন্দা আলী আজগরের ছেলে। আজ মঙ্গলবার সকালে ওই শিশুকে উদ্ধার করা হয়।

    পুলিশ ও শিশুর মা জানান, শিশু আলিফের মা কাজল বেগম গত তিনদিন আগে আলিফকে ঘরে ঘুম পাড়িয়ে বাহিরে যায়। এ সুযোগে আলিফের বাবা ও তার দাদি পারুল বেগম মিলে আলিফকে তার মায়ের চোখ ফাকি দিয়ে গোপনে এক অজানা স্থানে নিয়ে যায়। পরে তারা আলিফকে নাজমা বেগম নামে এক দালালের মাধ্যমে মাদারীপুর জেলার কালিকাপুর গ্রামের রতন হাওলাদারের ছেলে জামাল হোসেনের কাছে গোপনে ১ লাখ টাকার বিনিময় বিক্রি করে দেয়। পরে বিক্রিত ওই এক লাখ টাকা দালাল নাজমা বেগম ও শিশুর বাবা আজগর আলী মিলে ৫০ হাজার টাকা করে ভাগবাটোয়ারা করে নেয়। এদিকে শিশু আলিফকে কোথায় খুজি না পেয়ে মা কাজল বেগম দিশেহারা হয়ে পড়েন। পরে ওই শিশুর মা কাজল বেগম কালকিনি থানা পুলিশের কাছে অভিযোগ দেন। পুলিশ দ্রুত মাদারীপুর জেলায় অভিযান চালিয়ে শিশু আলিফকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরেয়ে দেন। এবং থানা পুলিশ অভিযুক্ত দাদি পারুল বেগম, জামাল হোসেন ও দালাল নাজমা বেগমকে থানায় নিয়ে আসেন।

    শিশুর মা কাজল বেগম কান্না জরিত কন্ঠে বলেন, আমি আগে ধন্যবাদ দেব থানা পুলিকে, তারা আমার বুকের ধনকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। আমার স্বামী ও শ্বাশুরী মিলে গোপনে আমার সন্তান বিক্রি করে দিয়েছিল। আমি তাদের কঠিন বিচার চাই।

    এ বিষয় জানতে চাই অভিযুক্ত নবজতাকের বাবা আজগর আলীকে এলাকায় পাওয়া যায়নি।
    পৌর ২নং ওয়ার্ড মোহাম্মদ বাবুল বেপারী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,আমার বাড়ির পাশের ঘটনা। কতবড় পাষান হলে একজন বাবা দুই মাসের শিশুকে বিক্রি করে দিতে পারে। বিষয়টি খুবই দুঃখজনক।
    এব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মারগুব তৌহিদ হোসেন জানান, বড় বিষয় হল আমরা শিশু আলিফকে উদ্ধার শেষে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরেছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating gambling websites without the clutter: when simplicity wins over flash

    Streamlined layouts and straightforward navigation on gambling websites often create a more inviting space, allowing users to focus without distractions and encouraging longer visits.