More

    সাংবাদিক নাদিম হত্যা মামলায় আসামি বাবুর জামিন স্থগিত

    অবশ্যই পরুন

    সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় প্রধান আসামি বরখাস্ত ইউপি চেয়ারম্যান বাবুকে হাইকোর্টের দেওয়া জামিন আগামী ২০ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম বুধবার রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন।

    গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়।

    সোমবার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামিকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ওই আসামিকে এ জামিন দেন। এরপর গতকাল মঙ্গলবার ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...