More

    কালকিনিতে জুয়া খেলার সময় ৫ যুবক আটক

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে জুয়া খেলার সময় হাতেনাতে পাঁচ যুবককে আটক করেছে থানা পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে থানা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিংকি সাহা তাদের এ দণ্ডদেশ প্রদান করেন।

    দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার সিডিখাঁন ইউনিয়নের শাহিন বেপারী, এনায়েতনগর এলাকার ফাঁসিয়াতলা গ্রামের বাদল হাওলাদার, আলীপুর এলাকার পশ্চিম আলিপুরের মহিন সরদার, এনায়েতনগর এলাকার কালাই সরদার চরের শহিদুল কাজী ও দক্ষিন কাজীকান্দী গ্রামের বাশার বেপারী।

    জানাগেছে, এনায়েতনগর এলাকার সমিতিরহাটের একটি নির্জন স্থানে বসে ওই ৫ যুবক মিলে জুয়ার আসর বসায়। এ খবর পেয়ে কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে মাদারীপুর জেলহাজতে প্রেরণ করা হয়।

    এ ব্যাপারে কালকিনি থানার ওসি নাজমুল ইসলাম জানান, উপজেলার সমিতির হাট এলাকায় জুয়া খেলার সময় ওই পাঁচ জুয়ারীকে আটক করা হয়। সাজাপ্রাপ্তদের মাদারীপুর কারাগারে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...