More

    সংগঠন সংবাদ কলাপাড়ায় ১১ বছর পর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, উৎসব মুখর পরিবেশে ১১ বছর পটুয়াখালীর কলাপাড়ায় যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহীদ শেখ কামাল অডিটরিয়মে অনুষ্ঠিত সম্মেলনে কলাপাড়া উপজেলা যুবলীগের সভাপতি মো: শফিকুল আলম বাবুলের সভাপতিত্বে যুবলীগের সাধারন সম্পাদক অ্যাড. সাইদুর রহমান সাইদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ আলহাজ মহিব্বুর রহমান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, কেন্দ্রীয় যুব লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মো: মাজাহারুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ,যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন সহসভাপতি মুরসালিন আহমেদ, সভার উদ্বোধক ছিলেন পটুয়াখালী জেলা যুব লীগের সভাপতি অ্যাডভোকেট মো: শহীদুল ইসলাম শহীদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন, অ্যাড. সৈয়দ মো: সোহেল।

    আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদুল হাসান সুপ্ত, বিকাশ চন্দ্র হাওলাদার, হুমায়ূন কবির, নয়া মিয়া নয়ন, মাকসুদুর রহমান, সাইদুর রহমান আবির, সাবের আহমেদ প্রমূখ। দীর্ঘ বছর পর যুবলীগের সম্মেলনকে ঘিরে ব্যানার ফেস্টুন এ ছেয়ে যায় কলাপাড়া পৌর শহর। সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী বাদ্যযন্ত্র বাজিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর উন্নয়নের শ্লোগান দিয়ে সম্মেলন স্থলে সমবেত হয়। উল্লেখ্য ২০১২ সালের ৮ সেপ্টেম্বর সর্বশেষ কলাপাড়া উপজেলা যুব লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    The fresh Win Region customer service has an enthusiastic FAQ point you to definitely covers additional topics and you can talks about most of...

    Participants can receive their added bonus SCs the real deal honours using ACH and lender transfer for cash redemptions,...