More

    পটুয়াখালীতে ডিবির পোশাকে ৩ ডাকাত আটক

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর দুমকিতে ডাকাতি করে ফেরার পথে ডিবির পরিচয়ে মো. খলিলুর রহমান (৪৫), মো. রিপন (৩৫), মো. রুবেল (৩০) নামে তিনজনকে ৪ লাখ ১৭ হাজার টাকা, ডিবির পোশাক ও ওয়াকিটকিসহ আটক করেছে পুলিশ।

    রোববার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল লেবুখালী উপজেলার পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেফতারকৃত খলিল পটুয়াখালীর দশমিনা থানার রাম বল্লব এলাকার হাসেমের ছেলে, পটুয়াখালীর রিপন সদর থানার সোহরাব হোসেনের ছেলে ও রুবেল জেলার মির্জাগঞ্জের আউয়াল বিশ্বাসের ছেলে।

    পুলিশ জানায়, ঢাকায় ডিবির পোশাকে ডাকাতির পর একটি প্রাইভেট কারে ৬ জনের একটি দল পটুয়াখালীর উদ্দেশে রওনা হয়। পথে লেবুখালী পায়রা সেতু টোল প্লাজায় তাদের ধরা পড়ে। পরে তাদের পরিচয় জানতে চাইলে তারা গাড়ি রেখে পালানোর চেষ্টা করলেও তিনজনকে আটক করতে সক্ষম হয় এবং বাকি তিনজন পালিয়ে যায়।

    পরে তাদের ব্যাগ তল্লাশি করে ৪ লাখ ১৭ হাজার টাকা ও ডিবির জামাকাপড় ও মানিব্যাগ উদ্ধার করা হয়। প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। দুমকি থানার ওসি মো. আব্দুল হান্নান বরিশালটাইমসকে বলেন, ডিবির পরিচয়ে তারা বিভিন্ন স্থানে ডাকাতি করতো। এই চক্রের মূল হোতাদের গ্রেফতারে অভিযান চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    The fresh Win Region customer service has an enthusiastic FAQ point you to definitely covers additional topics and you can talks about most of...

    Participants can receive their added bonus SCs the real deal honours using ACH and lender transfer for cash redemptions,...