More

    দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত

    অবশ্যই পরুন

    দেশের দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। এর মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে বাস খাদে পড়ে চারজন এবং ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় ছয়জনের মৃত্যু হয়েছে।

    বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে দুর্ঘটনা দুটি ঘটে। ময়মনসিংহের ত্রিশালের চেলের ঘাট এলাকায় দুই বাসের সংঘর্ষে ছয়জন নিতে হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

    ওসি আরও বলেন, ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।

    এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, ভালুকার রাসেল গার্মেন্টস নামে পোশাক কারখানার শ্রমিকদের বহন করা বাসটি ত্রিশাল থেকে শ্রমিকদের নিয়ে ভালুকার দিকে যাচ্ছিল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ওভারটেক করে সামনে গিয়ে যাত্রী ওঠানোর সময় পেছন থেকে অন্য একটি বাস ধাক্কা দেয় তাকে।

    মানিকগঞ্জে বাসের ধাক্কায় যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে চালকসহ চারযাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সদর উপজেলার ভাটবাউর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, সদর উপজেলার পাথরাইল এলাকার মৃত পরেশ চন্দ্র মদকের ছেলে মকাদেব চন্দ্র মদক(৫০), বাগজান এলাকার আব্দুল ছালামের স্ত্রী হেনা আক্তার (৫০), মনছুর আলীর স্ত্রী মালেকা বেগম (৫৫) ও ভাটবাউর এলাকার আব্দুল মোতালেবের ছেলে জাহিদ(৩৪)।

    পুলিশ জানান, মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরিয়া বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে আসছিল লেগুনাটি।

    ঢাকা আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় যাত্রী নামানোর সময় আকিজ কোম্পানীর একটি স্টাফবাস পিছন থেকে লেগুনাকে ধাক্কা দিলে যাত্রীসহ লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে লেগুনার চাপা পড়ে চালকসহ চারনজন নিহত হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....