More

    মাদারীপুরে দুই নারীর রহস্যজনক মৃত্যু

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে পারুল (২৫) ও সাগরীকা (২০) নামে দুই নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। অসুস্থ্য অবস্থায় হাসপাতালে ভর্তি আরো দুইজন। মারা যাওয়া ওই দুইজন সম্পর্কে বান্ধবী।

    শনিবার (১৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে মাদারীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লার বাসার ৪ তলায় এ ঘটনা ঘটে। নিহত পারুল ডাসার উপজেলার বালিগাঁও এলাকার ইয়াদ আলী মাতুব্বরের স্ত্রী ও সাগরীকা মাদারীপুর শহরের বটতলা এলাকার মজিবুর রহমানের স্ত্রী।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ চিৎকার চেচামেচি শুনে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। পরে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকা নামে এক নারীকে। এছাড়া অসুস্থ্য অবস্থায় সাগরিকার বান্ধবী পারুলসহ আরো দুই নারীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরো পারুলকে মৃত ঘোষণা করেন।

    তবে কি কারনে মারা গেছে এখনো বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে পরিস্কার করা সম্ভব হয়নি এদিকে স্থানীয় সূত্রে জানিয়েছে পহেলা অক্টোবব সাগরীকা তার মেয়ে ও তার ভাই মামা তিনজনে ওই বাসায় ভাড়া ওঠেন। শনিবার রাতে বাসায় আসে অপরিচিত আরো ৩-৪ জন নারী। পরে ঘটে এই ঘটনা।

    এরপর অপরিচিতদের আর কোন হদিস পাওয়া যাচ্ছে না। মাদারীপুর সদর হসপিটালে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ মাহমুদ বলেন, গভীর রাতে আমাদের এখানে চার থেকে পাঁচ জন নারীকে ভর্তি করা হয়। এদের মধ্যে দুজন আগেই মারা গেছে আর দুজনের অবস্থা আশংকাজনক।

    মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী ঘটনাস্থল পরির্দশণ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Non lasciarti alterare da fantomatici trambusto crypto online che tipo di propongono gratifica prelevabili subito

    Preferire certain mucchio crypto insolito significa addirittura raggiungere rso giochi oltre a recenti! Presente e cio ad esempio acquitte insecable...