More

    ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে, ১০ জেলে আটক

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভোলায় ১০ জেলেকে আটক করা হয়েছে। এ সময় দুইটি নৌকাসহ ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

     

    সোমবার (১৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চরফ্যাশন ও বোরহান উদ্দিনের তেতুলিয়া নদীতে পৃথক অভিযানে শেষে তাদের আটক করা হয়।

     

    এ নিয়ে জেলায় ৭৭টি অভিযানে ৪৬ জেলে আটক হয়েছে। প্রায় ২৪ লাখ ১৫ হাজার টাকা মূল্যের জাল ও ৯টি ট্রলার জব্দ করা হয়েছে।

     

    ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেন, মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ, পুলিশ, কোস্টগার্ড, নৌ পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযান অব্যাহত রয়েছে ও থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...