More

    কলাপাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর কলাপাড়ায় এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরীর নাম হাজবুনা (১৭)।

    গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মহিপুর সদর ইউনিয়নের নিজ বাসার ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেন পুলিশ। হাজবুনা ওই এলাকার নজরুল খানের ছোট মেয়ে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হাজবুনা তার বড় বোন আফছার সঙ্গে দোতলা ভবনের ওপরতলায় ঘুমায়। রাত ২টার দিকে হাজবুনাকে খুঁজে না পেয়ে নিচতলায় গিয়ে একটি কক্ষে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে মহিপুর থানার পুলিশে খবর দেওয়া হয়।

    পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। প্রেমজনিত কারণে হাজবুনা আত্মহত্যা করতে পারে বলে পরিবারের লোকজন বলছে।

    মহিপুর থানার ওসি ফেরদৌস আলম খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating gambling websites without the clutter: when simplicity wins over flash

    Streamlined layouts and straightforward navigation on gambling websites often create a more inviting space, allowing users to focus without distractions and encouraging longer visits.