More

    সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন আর নেই

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন আর নেই।

    মঙ্গলবার দিবাগত রাত ২টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগনে ও ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন।

    তিনি জানান, মামা রাতে মারা গেছেন। তার মরদেহ আপাতত হিমাগারে রাখা হবে। এক মেয়ে দেশের বাইরে আছেন। তিনি দেশে আসার পর লাশ দাফন করা হবে।

    মৃত্যুকালে তিনি স্ত্রী দুই মেয়ে অনেক শুভাকাঙ্খী রেখে গেছেন। সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালের ১ অক্টোবর মাদারীপুরের ডাসার গ্রামে জন্মগ্রহণ করেন।

    বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন সৈয়দ আবুল হোসেন।

    এরপর আরও তিন মেয়াদে ওই এলাকার এমপি ছিলেন তিনি। ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Winx96 – Quick‑Fire Gaming for the Modern Player

    Immediate Gratification: Why Winx96 Thrives on Short SessionsThe “Winx 96” experience is built around bursts of excitement that fit...