More

    শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাবা -ছেলের মৃত্যু,আহত-৩

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের ইজিবাইক ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে পিতা পুত্র নিহত হয়েছেন। এমসয় ইজিবাইকে থাকা আরো তিনজন যাত্রী আহত হয়েছেন।

    মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় দিকে সদর উপজেলার মাদারীপুর-শরিয়তপুর মহাসড়ক মঠের বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে, এসময় স্থানীয়রা ট্রাকসহ চালকে হাতনাতে আটক করে।

    পরে পুলিশ ঘটনা স্থানে গিয়ে তাদেরকে উদ্ধার করে। নিহতরা হলেন,সদর উপজেলা চর খোয়াজপুর এলাকার মহাদেব দেবনাথ (৬৫) ও তার ছেলে মিঠুন দেবনাথ (১৬)।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে সদর উপজেলার কোটের মোড় থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে খোয়াজপুর ইউনিয়নের মঠের বাজার এলাকার যাচ্ছিলেন।

    এসময় তারা মঠের বাজার এলাকার আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা মহাদেব দেবনাথ (৬৫) ও তার ছেলে মিঠুন দেবনাথ (১৬) ঘটনাস্থলে মারা যায়।

    আবুল হাওলাদার (৩৭) ও আলাউল ফকির (৩২), শফিক (২৪) নামের তিনজন যাত্রী আহত হয়েছেন। এসময় ট্রাকসহ চালকে হাতনাতে স্থায়ীয়রা আটক করে। পরে পুলিশ ঘটনা স্থানে গিয়ে তাদেরকে উদ্ধার করেন।

    মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করেন এবং ময়না তদন্তের জন্য লাশ মাদারীপুর মর্গে প্রেরণ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Spiel und Unterhaltung in Online-Casinos

    InhaltVielfalt der SpieleSicherheit und FairnessVerantwortungsvoller Umgang Die Welt der Online-Casinos bietet eine bunte Mischung aus Spannung, Unterhaltung und der Möglichkeit,...