More

    কালকিনিতে দিন-দুপুরে ইতালী প্রবাসির বাসায় চুরি, নগদ অর্থসহ ৪০ ভরি স্বর্নলংকার লুট

    অবশ্যই পরুন

    কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে দিনদুপুরে মিজানুর রহমান(৪৪) নামে এক ইতালী প্রবাসীর ভাড়া বাসার দরজার তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।

    এ সময় চোরেরা বাসার ভেতরের দুইটি স্টিলের আলমিরা ভেঙ্গে নগদ অর্থসহ প্রায় ৪০ ভরি স্বর্নলংকার লুট করে নিয়ে যায়। আজ বুধবার দুপুর দিকে এ চুরির ঘটনা ঘটে।

    পরে বিকালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, ইতালী প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী বিথী আক্তারসহ পরিবারের সদস্যরা বেশ কিছুদিন ধরে পৌর এলাকার পুরান বাজারের ইসলামী ব্যাংকের ৪ তলায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন।

    আজ বুধবার দুপুরে ওই প্রবাসীর স্ত্রী হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পরিবারের লোকজন চিকিৎসা করানোর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

    এ সুযোগে একটি চোরচক্র ওই বাসার তালা ভেঙ্গে প্রথমে ভেতরে প্রবেশ করে। এরপর চোরেরা মিলে দুইটি স্টিলের আলমীরা ভেঙ্গে ৪টি স্বর্নের গলার হার,৬টি হাতের রুলি, ১টি হাতের চুরি, ৬টি গলার চেইন, ৬টি কানের ঝুমকা,

    ৬টি কানের দুল, ৮টি হাতের আংটিসহ মোট ৪০ ভরি স্বর্ন ও নগদ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে। পরে বিকালে প্রবাসী পরিবারের লোকজন হাসপাতাল থেকে বাসায় ফিরে এসে এ চুরির ঘটনা দেখে থানা পুলিশকে খবর দেন। ভুক্তভোগী ইতালী প্রবাসীর শ্যালক জোবায়ের জানান,

    আমাদের বাসা খালি পেয়ে চোরেরা ৮০ হাজার টাকা ও ৪০ ভরি স্বর্ন চুরি করে নিয়ে গেছে। বিষয়টি আমরা প্রশাসনের কাছে জানিয়েছি। এব্যাপারে কালকিনি থানার এস আই রাজিব জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি তবেরদ্রুত ব্যবস্থা নেয়ার চেষ্টা চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Spiel und Unterhaltung in Online-Casinos

    InhaltVielfalt der SpieleSicherheit und FairnessVerantwortungsvoller Umgang Die Welt der Online-Casinos bietet eine bunte Mischung aus Spannung, Unterhaltung und der Möglichkeit,...