More

    কালকিনিতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে পন্যবাহী ট্রাক ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন চৌকিদার (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত দেলোয়ার হোসেন শরীয়তপুর জেলার ঘোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল গ্রামের নুরুল চৌকিদারের ছেলে।

    আজ মঙ্গলবার দুপুরে উপজেলার খাসেরহাট এলাকার রামচন্দ্রপুর গ্রামের একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। সে মোটরসাইকেলে ব্যবহৃত যাবতীয় জিনিসপত্রের ব্যবসায়ী।

    নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, ব্যবসায়ী দেলোয়ার হোসেন চৌকিদার তার দোকানের জন্য মস্তফাপুর ও ভূরঘাটা থেকে কিছু জিনিসপত্র কিনে একটি মোটরসাইকেল যোগে তার বাড়ির দিকে রওনা দেন।

    এসময় বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে দেলোয়ার হোসেন গুরুতর আহত হয়। পরে তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।

    নিহতের স্বজন রুবেল জানান, দেলোয়ার তার ব্যবসায়ীক কাজে মোটরসাইকেল যোগে বের হলে দুর্ঘটনার শ্বীকার হয়ে মারা গেছেন।

    এব্যাপারে কালকিনি থানার এসআই মিঠু ফকির জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলপরিদর্শন করেছি। দেলোয়ার দুর্ঘটনায় মারা গেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Faci primi 111 Twisting gratuite o data verificarea contului, in loc de sfar?e?te sa fii necesar pentru vreo depunere

    On timp, Novomatic a ajuns un mare in industria furnizarii din sloturi la cazinouri pe internet, avand parteneriate in...