More

    অবশেষে শ্রমিকদের মজুরি সাড়ে ১২ হাজার টাকা করেছে সরকার

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার, যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

    মজুরি বাড়ানোর লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের ৬ষ্ঠ সভায় এ সিদ্ধান্ত হয়। শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান (৭ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন ।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই আমরা তৈরি পোশাক শ্রমিকের মজুরি ঘোষণা করছি। তাদের নূন্যতম মজুরি ৫৬ দশমিক ২৫ বাড়বে। ফলে পূর্বের ৮ হাজার টাকা থেকে নূন্যতম মজুরি বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা হবে।

    এছাড়া তাদের জন্য বছরে ৫ শতাংশ ইনক্রিমেন্ট থাকবে। তাছাড়া বেতন কাঠামো ৭টি থেকে কমিয়ে ৫টি নির্ধারণ করা হয়েছে এর আগে বেলা সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের সভায় শ্রমিকদের জন্য ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয় মালিকপক্ষ।

    এতে শ্রমিকদের পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি। মালিক পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি ও স্টার্লিং গ্রুপের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান।

    সিদ্দিকুর রহমান বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...