More

    ট্রাকের ধাক্কায় ইউপি সদস্য নিহত, চেয়ারম্যানসহ দুই আহত

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হন বলে জানা যায়। এ ঘটনায় আহত হয়েছেন ইউপি চেয়ারম্যানসহ দুই জন।

    বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে জেলা মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের শিংবাড়িতে এ সড়ক দুর্ঘটনা হয়। নিহতের নাম মনিন্দ্র চন্দ্র হাওলাদার (৪৫)।

    তিনি উপজেলার পাঁচ নম্বর কাকড়াবুনিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং কিসমতপুর গ্রামের বাসিন্দা বিরাজ মােহন হাওলাদারের ছেলে। আহতরা হলেন- ওই ইউপির চেয়ারম্যান মো. সেলিম মিয়া ও সাবেক ছাত্রলীগ নেতা মো. নুরুজ্জামান।

    ট্রাকটিকে পুলিশ আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলছিলেন মনিন্দ্র নুরুজ্জামান। এ সময় মির্জাগঞ্জ থেকে বরগুনাগামী একটি মালবাহী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়।

    পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মনিন্দ্রকে উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তিনি মারা যান।

    চিকিৎসক জানান, অপর দুই আহতের ইউপি চেয়ারম্যান সেলিম মিয়ার পা ভেঙে গেছে এবং নুরুজ্জামান মাথায় আঘাত পেয়েছেন।

    পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যান। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Neon54 Casino: Szybkie Automaty i Natychmiastowe Wygrane dla Nowoczesnego Gracza

    W świecie, gdzie czas koncentracji się skraca, a natychmiastowa satysfakcja rządzi, Neon54 Casino oferuje plac zabaw stworzony dla krótkich,...