More

    কুয়াকাটায় সমুদ্র থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

    ১৩ নভেম্বর সোমবার দুপুরে সৈকতের পূর্বদিকে গঙ্গামতি এলাকার তীরবর্তী স্থানে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

    স্থানীয়রা জানান, গত দুই-তিনদিন আগে তাকে এই এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায় পরে আর তাকে দেখা যায় না।

    মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে জানান স্থানীয়রা। কুয়াকাটা নৌ-পুলিশ দেলোয়ার হোসেন জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে তারা।

    পরে প্রাথমিক সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...