More

    গভীর রাতে ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান খাদে, নিহত ১

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ ঝালকাঠির বরিশাল-পিরোজপুর মহাসড়কে সুপারিবোঝাই একটি পিকআপ ভ্যান খাদে পড়ে হাসান আকন নামে এক যুবক নিহত হয়েছেন।

    সোমবার ১৩ নভেম্বর রাত দেড়টার দিকে জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের খান মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকার গোলাম সরোয়ার আকনের ছেলে হাসান। তিনি সুপারি ব্যবসায়ী ছিলেন।

    স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঠবাড়িয়া থেকে সুপারি নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে খান মার্কেট এলাকায় এলে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে।

    এতে ঘটনাস্থলেই নিহত হন হাসান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি-তদন্ত মনোরঞ্জন মিস্ত্রি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Gebrauchstauglichkeit, Sprachunterstutzung unter anderem effectuer Geschaftsbedingungen spielten hinein der Bevorzugung eine individuelle Person

    Eltern den ersten schritt machen inside Rouletten Einsatzen mit einfachen Entwicklungsmoglichkeiten, wie gleichfalls rot/verboten ferner eben/ungerade, in denen ihr...