More

    বাউফলে শিক্ষকের নিতম্বে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের আশুরির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুস সালাম ওরফে বাচ্চুকে ছুরিকাঘাত করে আহত করেছে দুর্বৃত্তরা।

    বুধবার রাত ৮ টার দিকে নওমালা ইউনিয়নের নিজবটকাজল গ্রামের আলী শিকদার বাড়ির উত্তর পাশে এ ঘটনা ঘটে। জানা গেছে, আব্দুস সালাম ওরফে বাচ্চু বুধবার রাত স্থানীয় হোলাবুনিয়া বাজার থেকে নিজবটকাজল

    গ্রামের নিজ বাড়ির উদ্দেশে রওয়ানা দিয়ে আলী শিকদার বাড়ির উত্তর পাশে পৌঁছালে একদল দুর্বৃত্তরা তার গতিরোধ করে।

    এবং নিতম্বে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে ফেলে রেখে চলে যায়। তার ডাক-চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

    প্রথমিক চিকিৎসা শেষে কর্তব্যরাত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকেরা।

    এ ঘটনার বিচার দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান খান (ফিরোজ)।

    বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক বলেন, বিষয়টি আমি শুনেছি। লিখিতভাবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating the quiet corners of best anonymous casinos for hassle-free play

    Navigating the subtle features and straightforward interfaces of best anonymous casinos reveals a quieter side of online play where privacy and ease come together naturally.