More

    বরিশাল ও পটুয়াখালীসহ ১০ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: ঘূর্ণিঝড় মিধিলি উপকূলে আঘাত হেনে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এ অবস্থায় বরিশাল, পটুয়াখালীসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

    এ ছাড়া অন্যান্য অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

    আবহাওয়া অফিস বলছে, বরিশাল, পটুয়াখালী, খুলনা, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ ও পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হয়েছে।

    এদিকে আগামীকাল শনিবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর,

    রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। বৃষ্টিপাতের এ প্রবণতা রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Online Casino Bonus ohne Einzahlung 2026 No Jet4bet Kasino Deposit Bonus Codes

    Wenn du an ein Online Casino geratest, dass Dinge wie dieses behauptet, solltest du misstrauisch sein. Spätere Boni sind...