More

    দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করত অগ্রণী ভূমিকা রাখতে হবে – নৌবাহিনী প্রধান

    অবশ্যই পরুন

    কলাপাড়া প্রতিনিধি:  নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অসামান্য প্রজ্ঞা, দূরদর্শিতা ও দিকনির্দেশনায় বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিক ও ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে সুপরিচিত।

    বাংলাদেশের উন্নয়নে ও সমৃদ্ধির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নৌবাহিনীকে যুগোপযোগী এবং টেকনোলজি সম্পন্ন স্মার্ট   নৌবাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে।

    যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্রভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে।

    শনিবার সকাল ১১টাশ পটুয়াখালীর কলাপাড়ার বানৌজা শের—ই—বাংলা প্যারেড গ্রাউন্ডে প্রথমবারের মতো অনুষ্ঠিত ৬৭১ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ শেষে বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজ ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    নৌবাহিনীর বি/২০২৩ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মোঃ তাহাজ্জত হোসেন তপু পেশাগত ও সকল বিষয়ে সেরা চৌকশ নাবিক হিসেবে নৌপ্রধান পদক লাভকরে।

    মোঃ ফারদিল হোসেন দ্বিতীয় স্থান অধিকার করে কমথুল পদক এবং আশিফুর রহমান আসিফ তৃতীয় স্থান অধিকার করে শের—ই—বাংলা পদক লাভ করায় নৌবাহিনী প্রধান তাদের হাতে পুরস্কার তুলে দেন।

    নৌ বাহিনী প্রধান নবীন নাবিকদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। সেইসাথে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আজকের নবীন নাবিকেরা ভবিষ্যতে বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর

    স্মার্ট বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী নৌপ্রধান (পার্সোনেল), খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, বরিশাল জেলার

    জিওসি ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার এবং পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং নবীন নাবিকদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Este tipo de maquinas tragamonedas sin cargo llevan que usan cinco rodillos asi� como de mas lineas de paga

    Los simbolos son los imagenes cual se muestran referente a las rodillos sobre la tragaperras Utilizando las anos especialistas referente...