More

    ফেরি থেকে নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের মোরেলগঞ্জে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলমান ফেরি থেকে নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধ ফজলুল হক (৭০) এর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

    সোমবার ( ১১ ডিসেম্বর) ভোরে ফেরির পল্টুনের পাশ দিয়ে ভাসমান অবস্থায় এই মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

    পরে নিহতের মরদেহ মোরেলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস। আইনগত প্রক্রিয়া শেষ পুলিশ নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

    এর আগে শুক্রবার ০৮ ডিসেম্বর রাত ১১ টার দিকে মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ফেরি পারাপারের সময় ওই বৃদ্ধ নদীতে পড়ে নিখোঁজ হয়ে যান।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মোরেলগঞ্জের ওয়ার হাউজ ইনস্ট্রাক্টর প্রবীর দেবনাথ বলেন, ঘটনার পরপরই নিখোঁজ ফজলুল হককে উদ্ধারে অভিযান শুরু করি।

    নদীর গভীরতা ও স্রোতের কারণে আমরা ওই বৃদ্ধকে খুঁজে পাইনি। পরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছি।

    মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসউদ্দিন বলেন, নদীতে পরে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

    আইনগত প্রক্রিয়া শেষে আমরা নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Obsluga klienta bylo dostepna 24/siodmy, to zapewnia zdrowy rozsadek bezpieczenstwa i wsparcia w kazdej chwili

    Wzmocnienie zrobil na moje nerwy bardzo pozytywne wplyw. Chopine nawet oferuje szeroka game gier, wraz z trendy automaty, obstawianie...