More

    কলাপাড়ায় ২১ পিচ সুন্ধি কাছিম অবমুক্ত

    অবশ্যই পরুন

    অমল মুখাজী: পটুয়াখালীর কলাপাড়ায় ২১ পিচ সুন্ধী কাছিম উদ্ধারের পর অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।

    মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালতের সহায়তায় পৌর শহরের লঞ্চঘাট এলাকার মানিক ফকিরের মৎস্য আড়ত থেকে এসব কাছিম উদ্ধার করা হয়। এসময় কাছিম সংরক্ষনের দায়ে মানিক ফকির ও ফারুক নামের দুই মৎস্য ব্যবসায়ীর কাছ ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টে্রট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ।

    পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের উপস্থিতিতে এসব কাছিম উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করা হয়।

    এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, এসব কাছিম স্থানীয় শিকারীদের কাছ থেকে ক্রয় করে ঢাকায় পাচার করতে চেয়েছিলো ওই ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কাছিম উদ্ধার করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Neon54 Casino: Szybkie Automaty i Natychmiastowe Wygrane dla Nowoczesnego Gracza

    W świecie, gdzie czas koncentracji się skraca, a natychmiastowa satysfakcja rządzi, Neon54 Casino oferuje plac zabaw stworzony dla krótkich,...