More

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণের অপেক্ষায় সিলেট

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা শুরু করতে বুধবার (২০ ডিসেম্বর) সিলেটে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেট থেকেই তিনি নির্বাচনী প্রচার শুরু করবেন। এ উপলক্ষে সিলেট নগরীতে আজ সাজ সাজ রব। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সিলেটজুড়ে বইছে উৎসবের আমেজ। তোরণ, ব্যানার-ফেস্টুনে সেজেছে সিলেট নগরী।

    সকাল থেকেই সিলেট নগরীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নানা কর্মসূচি শুরু হয়েছে। নগরের চৌহাট্টা এলাকায় বিশাল তোরণ নির্মাণ করা হয়েছে। বিভিন্ন সড়কে ঝুলছে পোস্টার, ব্যানার ও ফেস্টুন। নগরীর ব্যস্ততম সড়কগুলো সেজেছে বর্ণিল সাজে।

    প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সিলেট বিভাগের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উজ্জীবিত। তারা প্রধানমন্ত্রীর জনসভায় লাখো মানুষের সমাগম ঘটাতে কাজ করছেন।

    প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টার দিকে বিমানে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে পৌঁছার পর তিনি প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও পরে হজরত শাহপরান (রহ.)- এর মাজার জিয়ারত করবেন। এরপর মধ্যাহ্নভোজ শেষে বেলা ২টায় নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের প্রথম নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

    জনসভায় লাখো মানুষের সমাগম ঘটানোর লক্ষ্যে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মানুষকে জনসভায় আনার জন্য কাজ করছেন। তারা বিভিন্ন এলাকায় মাইকিং ও প্রচারণা চালিয়েছেন।

    প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে সিলেট নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

    প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সিলেটবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারা প্রধানমন্ত্রীর জনসভায় গিয়ে তার ভাষণ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    When you register for a casino bonus, it is necessary that you understand the newest terms and conditions

    Eg, during Xmas, you can aquire exclusive bonuses, such put matches otherwise 100 % free spins towards gambling establishment...