More

    কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা 

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলের উপর আ.লীগ প্রার্থীর সমর্থকরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।

    এ হামলার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৬ জন কর্মী আহত হয়েছে। আহতদেরকে জেলা সদর হাসপাতালসহ বিভিন্নস্থানে চিকিৎসা দেয়া হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ককটেল বিস্ফোরণের ঘটনায় শুক্রবার বিকালে থানায় একটি মামলা করা হয়েছে।

    ভুক্তভোগী ও এলাকা সূত্রে জানাগেছে, মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী উপজেলা আ.লীগের সভাপতি তাহমিনা বেগমের ঈগল প্রতীকের পক্ষে লক্ষিপুরে ইউপির সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন গেন্দু কাজীর নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মিছিল বের করা হয়।

    এ সময় আ.লীগের মনোনীত প্রার্থী ড.আবদুস সোবহান গোলাপের সমর্থকেরা পেছন থেকে ওই মিছিলের উপর কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এতে করে ওই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় ককটেলের আঘাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী লক্ষিপুর ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী, মালেক হাওলাদার ,আকলিমা বেগমসহ ৬জন কর্মী  আহত হয়।

    পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। পরে খবর পেয়ে খাসেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এ হামলার জেরে লক্ষিপুর ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন গেন্দু কাজীর ভাই মোফাজ্জেল কাজী বাদী হয়ে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন।

    ভুক্তভোগী লক্ষিপুর ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী বলেন, ঈগলের পক্ষ শান্তিপূর্ণ মিছিল বের করলে আমাদের মিছিলের উপর ককটেল হামলা চালানো হয়েছে। আ.লীগ প্রার্থীর পক্ষ নিয়ে এ হামলা চালিয়েছে ফজলু বেপারীর লোকজন। আমরা এ হামলার সঠিক বিচার চাই। এ

    বিষয় জানতে চাইলে অভিযুক্ত ফজলু বেপারী জানান, আমার লোকজন হামলা করেনি। উপজেলা আ.লীগের সাধারণত সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন বলেন, স্বতন্ত্র প্রার্থীর মিছিলের উপর অতর্কিত ককটেল হামলার ঘটনায় থানায় আমাদের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। আমরা প্রধান হামলাকারী ফজলু বেপারীর দৃষ্টান্ত মুলক বিচার চাই। এ ব্যাপারে কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান, থানায় মামলা হয়েছে।  মাদারীপুর প্রতিনিধি

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...