More

    শুধু সন্ত্রাসীদের দমনে নয়, মানবিক কাজে এগিয়ে কুয়াকাটায় র‍্যাব ফোর্স

    অবশ্যই পরুন

    কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি : ২৫ডিসেম্বর দেশকে সার্বিক নিরাপত্তা প্রদানের পাশাপাশি মানবিক কাজে এগিয়ে এলিট বাহিনীর চৌকস দল।

    জঙ্গি সন্ত্রাসীদের দমনের লক্ষ্য নিয়ে যে পথ চলা শুরু হয়েছিল আজ তা বিভিন্ন মানবিক কাজের মধ্যে দিয়ে দক্ষতা প্রমান করে চলছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

    সোমবার বেলা সাড়ে এগারোটায় কুয়াকাটা পৌর শহরের ৩ নং ওয়ার্ডের হতদরিদ্র দুই শতাধিক মানুষকে কম্বল বিতরন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন  র‍্যাব ফোর্সেস মহাপরিচালক,  এম খুরশীদ হোসেন।

    এসময় তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাব মাঠে অভিযান শুরু করেছে এবং জঙ্গি, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রনে জিরো টলারেন্স প্রতিষ্ঠার লক্ষে র‍্যাব কাজ করছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে  যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে র‍্যাব।

    শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পূর্ণের লক্ষ্যে অন্যান্য আইন—শৃঙ্খলা বাহিনীর সাথে র‍্যাব মাঠে কঠোর ভূমিকা পালন করবে।

    এসময় মহিপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার, কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ ও কুয়াকাটা পৌর সভার সাবেক কাউন্সিলর শাহ আলমসহ র‍্যাব এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    OZwin Casino – Mobile Gaming for Quick Spin Enthusiasts

    1. The Rise of Mobile Play at OZwinIn a world where pockets hold more power than ever, players look...