More

    ইলিশের জালে উঠে এলো শাপলা পাতা মাছ, লাখপতি জেলে!

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীসংলগ্ন বঙ্গোপসাগরে ইলিশের জালে ধরা পড়েছে ১২টি শাপলা পাতা মাছ। পরে ওই মাছগুলো এক লাখ ৮ হাজার টাকায় বিক্রি করা হয়।

    সোমবার সকাল ৬টার দিকে জেলেরা মাছগুলো উপজেলার চেয়ারম্যান ঘাটে আনেন। এরপর মাছগুলো দেখতে উৎসুক লোকজন ঘাটে ভিড় জমান।

    সাদিয়া ফিশ এজেন্সির মালিক মো.বাবু জানান, ৩-৪ দিন আগে জাহাজমারার মনির মাঝির জালে মাছগুলো ধরা পড়ে। সকালে মনির মাঝি এক লাখ ৮ হাজার টাকায় মাছগুলো বিক্রি করেন আমাদের দোকানে।

    হাতিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মো. আক্তার জানান, গভীর সাগরে মনির মাঝির ইলিশের জালে ১২টি শাপলা পাতা মাছ ধরা পড়ে। স্থানীয়ভাবে এটিকে হাউস মাছ বলা হয়। এরপর সোমবার সকালে তারা চেয়ারম্যান ঘাটে ফিরে আসেন। একটি শাপলা পাতা মাছ ছিল ৫৯ কেজি এবং আরেকটি ছিল ৪৮ কেজি ওজনের।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating gambling websites without the clutter: when simplicity wins over flash

    Streamlined layouts and straightforward navigation on gambling websites often create a more inviting space, allowing users to focus without distractions and encouraging longer visits.