More

    ১ লাখ টাকা করে বোনাস পেলেন এশিয়া জয়ী যুবারা

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ প্রথমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিকদের হারিয়ে এই শিরোপা জিতেছে যুবা টাইগাররা।

    অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে শিরোপা জয়ী ওই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের অর্থ পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটাররা বোর্ডের থেকে ১ লাখ টাকা করে অর্থ পুরস্কার পেয়েছেন। সাপোর্ট স্টাফদের দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা করে অর্থ পুরস্কার। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে খেলোয়াড় ও স্টাফদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। বিষয়টি বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

    বাংলাদেশকে এশিয়া কাপ এনে দেওয়া যুবা দল দক্ষিণ আফ্রিকায় আগামী ২০ জানুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করবে। আসর শুরু হবে তার একদিন আগে। এর আগে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...