More

    নিক্সনের গাড়ি বহর ঘিরে নৌকা সমর্থকদের বৈঠা মিছিল

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর গাড়ি বহর দেখে আচমকাই বৈঠা মিছিল করেছেন নৌকার প্রার্থী জাফর উল্যাহর সমর্থকরা। মিছিল থেকে নৌকা স্লোগান দিয়ে নিক্সন চৌধুরীকে অবরুদ্ধ ও গাড়ি বহরে হামলার চেষ্টা করা হয়।

    বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের নতুনগঞ্জ বাজারের গরুর হাট এলাকায় ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মিজান বয়াতির নেতৃত্বে বৈঠা মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় নিক্সন চৌধুরী সদরপুর উপজেলার ঢেউখালি থেকে পথসভা শেষে মানিকদহ ইউনিয়নে যাচ্ছিলেন।

    মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেন, কাজী জাফর উল্যাহ সাহেব পরাজয় জেনে আজ আমার গাড়ির সামনে বৈঠা মিছিল করেন। তাদের কাছে রামদাসহ ধারালো অস্ত্র ছিল, এটা কি আচরণবিধি লঙ্ঘনের মধ্য পড়ে না? পেঁয়াজখালির শিশু খার নেতৃত্বে মিছিল হয়। সে স্থানীয় সস্ত্রাসী। এটা আচরণবিধি লংঘন না? যদি হয় তাহলে এটার ব্যবস্থা নিতে হবে। তারা আমাকে অবরুদ্ধ করে আমার গাড়ি বহরে হামলার চেষ্টা করে। আমার লাকজন ধৈর্য্য ধরে বসে ছিল।

    নিক্সন চৌধুরী আরও বলেন, আমি প্রশাসনকে বিষয়টি অবগত করেছি। এতে যদি আইনশৃঙ্খলার অবস্থার অবনতি হয় তাহলে কিন্তু দায় প্রশাসনের। আমরা ধৈর্য্য ধরে আছি, কোনো ষড়যন্ত্র হলে আমরা কিন্তু ঘরে বসে থাকবো না। আমরা কিন্তু খেলতে জানি, পরিস্থিতি অন্যদিকে নিয়েন না। নির্বাচন সুষ্ঠুভাবে করতে দেন।

    প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর উঠান বৈঠক ছিল সদরপুর উপজলার ঢেউখালী ইউনিয়নে। সেই পথসভা শেষ করে ফেরার পথে নৌকার প্রার্থী কাজী জাফর উল্ল্যাহর সমর্থকরা বাঁশের লাঠি, বৈঠাসহ লাঠিসোটা নিয়ে নৌকা নৌকা স্লোগান দিয়ে নিক্সন চৌধুরীর গাড়ি বহর আটকানোর চেষ্টা করেন। এ ব্যাপারে ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজান বয়াতির মোবাইলে যোগাযোগ করেও পাওয়া যায়নি। তিনি মোবাইলে কল রিসিভ করেননি।

    এ বিষয়ে জানতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও নৌকার প্রার্থী কাজী জাফরউল্ল্যাহর মোবাইলে যোগাযোগ করলে নম্বরটা বন্ধ পাওয়া যায়। এ কারণে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাফর উল্ল্যাহর সমর্থক মো. মিজানুর রহমান বলেন,কাজী জাফর উল্ল্যাহর কোনো সভা সমাবেশ হলেই তার আশপাশে নিক্সন চৌধুরীর লোকজন সভা সমাবেশ করে।

    গত রাতে লগি বৈঠার একটি মিছিল হয়েছে এটা সত্যি, তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের লোকজন মিটিংয়ে যাওয়ার সময় নিক্সন চৌধুরী গাড়িবহর ওই স্থান দিয়ে যাচ্ছিলেন। আমি মিছিলে ছিলাম না। আমার পাশের ইউনিয়নের ঘটনা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...