More

    পুলিশের গাড়িতে বিএনপির হামলা, আটক ৩

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ ঢাকার ধামরাইয়ে বিএনপির নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে।

    এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে তিনজনকে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাজারের গাজী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কালামপুর এলাকায় বিএনপির মিছিল বের হলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপির কয়েকজনকে আটক করলে ক্ষিপ্ত হয়ে তারা পুলিশের একটি গাড়িতে হামলা করে ভাঙচুর করে।

    ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, সকালে বিএনপির মিছিল থেকে পুলিশের গাড়িতে ঢিল ছুড়ে ক্ষতিগ্রস্ত করে। এ সময় আমাদের তিন পুলিশ সদস্য আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হলেও তাদের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating gambling websites without the clutter: when simplicity wins over flash

    Streamlined layouts and straightforward navigation on gambling websites often create a more inviting space, allowing users to focus without distractions and encouraging longer visits.