More

    বরগুনা-১: মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করায় দুই প্রার্থীর এজেন্টকে কারাদণ্ড

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ  ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করায় বরগুনা-১ (আমতলী, তালতলী ও বরগুনা সদর) আসনে দুই প্রার্থীর এজেন্টকে একবছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করায় বরগুনা-১ (আমতলী, তালতলী ও বরগুনা সদর) আসনে দুই প্রার্থীর এজেন্টকে একবছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    আজ রোববার দুপুরে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের হাজার বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
    সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।

    বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা-১ আসনের নির্বাচনী ভিজিল্যান্স টিমের সদস্য মো. মনির হোসেন কামাল।

    দণ্ডপ্রাপ্ত ওই দুই এজেন্ট হলেন- মো. মোখলেছুর রহমান এবং মো. মনির হোসেন।

    এদের মধ্যে মোখলেছুর রহমান ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান অভির আম প্রতীকের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং মনির হোসেন দায়িত্ব পালন করছিলেন স্বতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমানের ট্রাক প্রতীকের।

    নির্বাচনী ভিজিল্যান্স টিমের মনির হোসেন কামাল বলেন, ‘দণ্ডপ্রাপ্ত ওই দুই এজেন্ট ভোটকেন্দ্রের মধ্যে মোবাইল নিয়ে দায়িত্ব পালন করছিলেন। তারা মোবাইল ফোনের মাধ্যমে কক্ষের ভেতরের গোপনীয় তথ্য বাইরে ছড়িয়ে দিচ্ছিলেন।’

    বিষয়টি জানার পর তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের একবছর করে কারাদণ্ড দেন বলে জানান তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...