More

    কলাপাড়ায় নির্বাচন পরবতীর্ সহিংসতা দমনে সেনা বিজিবির টহল

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ মোল্লাকে বেধড়ক মারধর শেষে দুই পা হাটু বরাবর গুড়িয়ে দেয়া হয়েছে। তিনি বর্তমানে বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মিশ্রিপাড়ায় কামরুলের দোকান ভাংচুর করা হয়েছে।

    প্রদীপ বাবুর দোকানে তালাবদ্ধ করা হয়েছে। আলীপুরের মাছ ব্যবসায়ী হানিফকে মারধর করা হয়েছে। ট্রাকের গাড়ি থেকে মাছ ছিনতাই করা হয়েছে। লক্ষ্মীর বাজারের ধানের বেপারীসহ লেবারদের মারধর করা হয়েছে। আলীপুরের মাছের আড়তদ্ার সোহাগের কাছ থেকে ৫০ হাজার টাকা লুটে নেওয়া হয়েছে।

    তুলাতলীতে ভাংচুর করা হয় ধান ব্যবসায়ী টুকু ও মুদি মনোহরি দোকানি স্বপন ডাক্তারের দোকান। কুয়াকাটা এবং কলাপাড়ার অন্তত ১২টি বাস কাউন্টার দখল করা হয়েছে। কুয়াকাটায় গাজী রেস্তরায় ভাংচুর চালানো হয়েছে। সোমবার বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত কলাপাড়ায় দ্বাদশ সংসদ নিবার্চনোত্তর এসব সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অধিকাংশরাই স্বতন্ত্র ঈগল প্রতীকের সমর্থকরা আক্রান্ত হয়েছে। কুয়াকাটার শিপুল,

    আলীপুরের আব্দুল জলিলের নেতৃত্বে এসব হামলা চলে বলে অভিযোগ করা হয়েছে। আক্রান্তরা জানান, আমরা সবাই আওয়ামী লীগের নেতাকমীর্। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা একেকজন একেকজন প্রার্থীকে সমর্থন করেছি। এ কারণে এখন বাড়িঘরে পর্যন্ত ঢুকে হামলা—তান্ডব চালানো হচ্ছে।

    মোবাইলে চাঁদা দাবি করা হচ্ছে। অনেকেই ৯৯৯ এ কল করে প্রশাসনিক সহায়তা নিচ্ছে। আবার হামলাকারীরা উল্টো থানায় গিয়ে পুলিশকে প্রভাবিত করে মামলা দিচ্ছে। টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান সুজন মোল্লা জানান, তাকে ইতোমধ্যে একটি মামলায় নির্বাচনি জের ধরে আসামি করা হয়েছে। মহিপুর থানার ওসি মো: আনোয়ার হাওলাদার জানান, পরিস্থিতি সম্পুর্ণ শান্ত রয়েছে।

    মোড়ে মোড়ে পুলিশ টহল রয়েছে। অনেকে গুজব ছড়াচ্ছে বলেও তিনি দাবি করেন। কলাপাড়া থানার ওসি মো. আলী আহম্মেদ জানান, একটি সহিংস ঘটনার প্রেক্ষিতে ২৫ জনকে আসামি করে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

    কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন জানান, তিনি সেনাবাহিনীর টিম নিয়ে লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। অভিযোগ পেলেই খোঁজ নিয়ে দেখছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating gambling websites without the clutter: when simplicity wins over flash

    Streamlined layouts and straightforward navigation on gambling websites often create a more inviting space, allowing users to focus without distractions and encouraging longer visits.