More

    মাদারীপুরে-৩ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বসতবাড়ি ভাংচুর, লুটপাট,নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    অবশ্যই পরুন

    কালকিনি মাদারীপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা বেগমের সমর্থকদের বসতবাড়ি ভাংচুর, লুটপাট ও তার নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তাহমিনা বেগমে বলেন, মাদারীপুর-৩ আসনে নির্বাচনে নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকরা বিভিন্ন ভোট কেন্দ্রে জ্বালা ভোট প্রদান ও জোরপূর্বক ভোট পেটানোর অপচেষ্টায় লিপ্ত ছিলো।

    কিন্তু আপনাদের সাহসী ভূমিকার জন্য সেটায় তারা সফল হতে পারিনি। তিনি আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণার পর মাদারীপুর-৩ আসনের নিপীড়িত ও অবহেলিত জনগণ ইচ্ছায় মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করেন,

    তখন থেকেই আমার নেতা-কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে বিভিন্ন ধরণের হুমকি, কর্মী হত্যা, হামলা, মিথ্যা মামলায় ফাঁসানো, ঘর-বাড়ি ভাংচুর, লুটপাটসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। এরই অংশ হিসেবে আমার ঈগল প্রতীকের কর্মী ইস্কান্দার খা’কে হত্যা, আমার গণসংযোগে বোমা হামলা,

    আমার নির্বাচনের পোলিং এজেন্ট শোভা আক্তারসহ বেশ কয়েকজন কর্মীকে গুরুত্বরভাবে জখমসহ বিভিন্ন স্থানে কর্মীদের উপর হামলাসহ সন্ত্রাসী কার্যক্রম চালায় আমার প্রতিপক্ষের সমর্থকরা। কিন্তু অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে, নির্বাচনের শুরু থেকেই প্রতিপক্ষের কর্মী-সমর্থকরা যে সন্ত্রাসী তান্ডব শুরু করেছিলো তা নির্বাচনের দিন ও ফলাফল ঘোষণার পরও চালিয়ে যাচ্ছে।

    ফলাফল ঘোষণায় প্রতিপক্ষ প্রার্থী পরাজিত হওয়ার ঘোষণার পর তাদের সন্ত্রাসী কর্মকান্ডের মাত্রা আরও বৃদ্ধি করে। এসময় উপস্থিত ছিলেন, সদ্য বিজয়ী স্বতন্ত্র প্রার্থী কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা বেগমে, জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল আলম খোকন বেপারী,

    উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, যুগ্ম-সম্পাদক মীর মামুন অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক এ্যাড,ওবায়দুর রহমান সোহেল তালুকদার, সোহেল রানা মিঠু, দপ্তর সম্পাদক মোঃ বেলাল সরদার, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মসিউর রহমান সবুজ ও কেন্দ্রীয় যুবলীগ নেতা মোঃ সাইদ আহম্মেদ সহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Online Casino Spelen: Een Gids voor Beginner en Gevorderde

    ContentOntdek de Wereld van Online Casino SpelenPopulaire Online Casino SpellenTips voor Verantwoord Gokken In de opwindende wereld van online entertainment,...