More

    বিপিএলে বরিশালের অধিনায়ক তামিম

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। এবারের আসরে ফরচুন বরিশালের নেতৃত্ব দেবেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এমনটি নিশ্চিত করেছেন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল।

    সোমবার সংবাদমাধ্যমকে বাবুল বলেন, আমাদের দলের নেতৃত্ব দেবে তামিম। আশা করি পুরো টুর্নামেন্টে তামিম অধিনায়কত্ব করতে পারবে।

    তামিমের ফিটনেস নিয়ে বরিশালের কোচ জানান, তামিমের সাথে আমার কথা হয়েছে। সে নিজেও বলেছে যে ব্যাটিং করে এখন স্বাচ্ছন্দ্যবোধ করছে, ভালো লাগছে। শতভাগ ফিট আছে। আমার কাছে মনে হয়েছে খুব ভালো অবস্থায় আছে। মিরপুরেই মনে হয়েছিল ভালো। আজকে আরো ভালো শেপে আছে।

    ফরচুন বরিশালে আছেন- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শোয়েব মালিক, ডেভিড মিলার, দীনেশ চান্দিমাল, ফখর জামান, মেহেদি হাসান মিরাজ, ইবরাহিম জাদরান, পল স্টার্লিং, আব্বাস আফ্রিদি, দুনিথ ভেল্লালাগে, সৈয়দ খালেদ আহমেদ, রকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়াহ, মেহেদি হাসান রানা, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, প্রান্তিক নওরোজ নাবিল, তাইজুল ইসলাম, নুয়ান থুসারা, মোহাম্মদ ইমরান ও আকিফ জাভেদ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating gambling websites without the clutter: when simplicity wins over flash

    Streamlined layouts and straightforward navigation on gambling websites often create a more inviting space, allowing users to focus without distractions and encouraging longer visits.