More

    ডাসারে অধ্যক্ষ দম্পতির দুর্নীতি , এমপিও বাতিল

    অবশ্যই পরুন

    মোঃ নাসির উদ্দিন ফকির লিটন, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর ডাসার উপজেলা শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ও তার স্ত্রী একই কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক চম্পা রানী মন্ডলকে কলেজে নিয়োগ বাণিজ্য,দুর্নীতি ও অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাদের এমপিও বাতিল হয়েছে।

    শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে অধ্যক্ষ দুর্লভানন্দ ও তার স্ত্রী চম্পা রানী মন্ডলের এমপিও বাতিল হয়।তাদের এমপিও’র বিষয়টি ১৩ ডিসেম্বর ২০২৩ইং জানানো হয়।

    জানাগেছে অধ্যক্ষ হিসেবে দুর্লভানন্দ বাড়ৈ শশীকর কলেজ যোগদানের পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানকে অনিয়ম দুর্নীতির আখরায় পরিনিত করার অভিযোগ পাওয়া গেছে।কলেজে শিক্ষক ও কর্মচারী নিয়োগে বানিজ্য করার অভিযোগ রয়েছে।অধ্যক্ষ দূর্লভানন্দ প্রতিষ্ঠানে নিজের আধিপত্য টিকিয়ে রাখতে স্ত্রী চম্পা রানীকে সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে কলেজে নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে।

    কোন নিয়মনীতি তোয়াক্কা না করে ক্ষমতার অপব্যবহার করে কলেজে পরিচালনা করার অভিযোগ আছে অধ্যক্ষ দূর্লভানন্দ বিরুদ্ধে । বিভিন্ন অনিয় ও দুর্নীতির অভিযোগ উঠলে তদন্ত করে মাউশি বিভাগ এবং তদন্ত প্রমাণিত হওয়ায় তাদের উভয়ের এমপিও বাতিল করা হয়।

    শিক্ষক চম্পা রানী মন্ডল বলেন, অভিযোগ এসেছে আমার নিয়োগ অবৈধ। আমি নিজে নিজে নিয়োগ নেই নি নিয়োগ যারা দিয়েছে তারা বলতে পারবে। যদি নিয়োগ অবৈধ হয় তাহলে কর্তৃপক্ষ আছে তারা ব্যবস্থা নিবেন। অন্যান্য অভিযোগ আমার বিরুদ্ধে উঠে নাই। অধ্যক্ষের বিরুদ্ধে উঠেছে। তাকে জিজ্ঞেস করেন।

    অধ্যক্ষ দুর্লভানন্দ বলেন, এবিষয়ে আমার বলার কিছু নেই অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...