More

    কলাপাড়ায় বসত ঘরে অগ্নিকান্ড, ধান,চালসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে জেলে মইনুল আকনের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

    ঘুমন্ত অবস্থায় ঘরে আগুন দেখে মইনুল ও তার স্ত্রী নিজেদের প্রাণ রক্ষায় দ্রুত ঘরের বাইরে বের হয়ে আসতে পারলেও পুড়ে গেছে ঘরসহ ঘরে মজুদ রাখা ধান, চালসহ ঘরের সম্পূর্ণ মালামাল। এমনকি নিজেদের পড়নের কাপড় ছাড়া পানি খাওয়ার একটি গ্লাস ও রক্ষা করতে পারেনি তারা।

    ক্ষতিগ্রস্থ মইনুল আকন জানান, সে ও তার স্ত্রী রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে। এ সময় ঘরের বারান্দায় আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার দিয়ে ঘরের বাইরে বের হয়ে আসেনন। মুহূর্তের মধ্যেই পুরো ঘরটি চোখের সামনে আগুনে পুড়ে যায়।

    তার ঘরে নিজেদের মালামাল ছাড়াও তার বাবা—মা ও বোনের ঘরের মালামাল ছিল। কিছুই রক্ষা করতে পারেননি। কিভাবে আগুন লেগেছে বিষটি তার কাছেও রহস্যজনক। ঘুমানোর সময় ঘরের বিদ্যুৎ লাইন বন্ধ ছিল। চুলার আগুন নেভানো ছিল। এমনকি কোন কয়েল জ্বালানো ছিল না। এতে তার ৫ লাখ টাকার উপরে মালামাল পুড়ে গেছে ঘর ছাড়াই।

    কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, তারা আগুন লাগার বিষয়টি জানেন না। ক্ষতিগ্রস্থ পরিবারকে সব ধরনের সহায়তা করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Spiel und Unterhaltung in Online-Casinos

    InhaltVielfalt der SpieleSicherheit und FairnessVerantwortungsvoller Umgang Die Welt der Online-Casinos bietet eine bunte Mischung aus Spannung, Unterhaltung und der Möglichkeit,...