More

    কি কারণে হঠাৎ বরিশাল ছেড়ে দুবাই শোয়েব মালিক

    অবশ্যই পরুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফ্রাঞ্চাইজি দল ফরচুন বরিশালের হয়ে খেলছেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ খেলার পর অনেকটা আচমকাই ঢাকা ছাড়লেন শোয়েব। ব্যক্তিগত কাজে দুবাইতে গেছেন বলে নিশ্চিত করেছে বরিশাল ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র।

    বিপিএলের সিলেট পর্বে দলের সঙ্গে যোগ দেবেন মালিক। ফরচুন বরিশালের পরবর্তী ম্যাচ আগামী ২৭ জানুয়ারি। প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেই ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে মালিকের।

    বিপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে বরিশাল। দুটিতেই হারের মুখ দেখেছে দলটি। ব্যাট বা বল হাতে সেভাবে জ্বলে ওঠার সুযোগ পাননি মালিক নিজেও। যদিও দুটি ইনিংসে অপরাজিত ছিলেন তিনি।

    তিন ম্যাচে যথাক্রমে ১৭, ৫ এবং ৭ রান আসে মালিকের ব্যাটে। এর মধ্যে ৪১ বছর বয়সী এই ক্রিকেটারের অপরাজিত ১৭ রানের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে জয় পায় বরিশাল। ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এই রান করেছিলেন তিনি।

    বল হাতে রংপুর রাইডার্সের বিপক্ষে দলটির অধিনায়ক নুরুল হাসান সোহানের উইকেট নিয়েছিলেন তিনি। এক ওভার বোলিং করে দিয়েছিলেন ৯ রান। দ্বিতীয় ম্যাচে অবশ্য সুবিধা করতে পারেননি তিনি।

    খুলনা টাইগার্সের বিপক্ষে একই ওভারে ১৮ রান দেন মালিক। তারপর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচটিতে বলই করার সুযোগ পাননি তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Levante bono sin tanque con el fin de casino eres giros gratuito para slots

    La limitacion de bonos sobre recepcion elimino la principal utensilio sobre adquisicion que operadores espanoles usaban historicamente, reduciendo competitividad...