More

    পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করলেন আবদুল্লাহ আল মামুন চৌধুরী

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ২৫ জানুয়ারি পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহন করলেন রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী। বৃহস্পতিবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে নতুন চেয়ারম্যান হিসেবে আবদুল্লাহ আল মামুন চৌধুরী দায়িত্বভার গ্রহন করেন।

    দ্বিতীয় বারের মতো পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় পায়রা বন্দরের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এর আগেও তিন মাস তিনি পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মতবিনিময় সভায় বন্দরের বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) মো. সোহরাব হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমোডর রাজিব ত্রিপুরা, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা এবং উপ পরিচালক (ট্রাফিক) মো. আজিজুর রহমানসহ বন্দরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    গণমাধ্যমকর্মীদের মধ্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবীর, সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু, নেছারউদ্দিন আহমেদ টিপু, সিকদার জাবির হোসেন, জসীম পারভেজ, মিলন কর্মকার প্রমূখ।

    বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির আদেশে গত ১৪ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ সচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পায়রা বন্দর কতৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়।

    এর আগে তিনি চট্রগ্রাম অঞ্চলে নৌবাহিনীর এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। বন্দরের বিদায়ী চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক বাংলাদেশ নৌবাহিনীতে বদলি হয়েছেন বলে জানা গেছে।

    বন্দরের নবাগত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে করে বলেন;পায়রা বন্দর হচ্ছে বর্তমান সরকারের একটি অগ্রাধিকার প্রকল্প।

    সে কারণে আমরা বন্দরকে পুরোপুরি সচল করার জন্য চলমান উন্নয়ন কাজগুলোকে দ্রুত এগিয়ে নিতে দিন রাত কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে এ বন্দর ব্যবহার করে আমদানীকারকরা বিদেশ থেকে পণ্য আমদানী করতেও শুরু করেছে। পণ্য আমদানীর জন্য আরও অনেকে আগ্রহ প্রকাশ করেছে।

    এ মুহুর্তে এতটুকু বলতে পারি, আগামী দিনে পায়রা বন্দর শুধু দক্ষিনাঞ্চল নয় দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।্#৩৯;

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Spiel und Unterhaltung in Online-Casinos

    InhaltVielfalt der SpieleSicherheit und FairnessVerantwortungsvoller Umgang Die Welt der Online-Casinos bietet eine bunte Mischung aus Spannung, Unterhaltung und der Möglichkeit,...