More

    পটুয়াখালীতে রেইনট্রি গাছে উঠে অজ্ঞান কাঠুরে : অতঃপর

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাতলা হাউজিং মাঠে রেইনট্রি গাছের ডাল কাটতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন এক কাঠুরে মো. মামুন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে নামিয়ে আনতে সক্ষম হন।

    শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মাঠের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার কলাতলা হাউজিং মাঠের পূর্ব পাশে একটি রেইনট্রি গাছের ডাল কাটতে ওঠেন তিনি। দুপুরের দিকে গাছের চূড়ায় হঠাৎ তিনি অজ্ঞান হয়ে দুই হাত দুই দিকে ছড়িয়ে ডালের সঙ্গে আটকে যান। এ সময় স্থানীয় বাসিন্দা মো. ইসমাইল ও ফারুক মৃধা দেখে তার কোনো সাড়া না পেয়ে অনেক চেষ্টা করেও মামুনকে নামাতে পারেনি।

    পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে তাদের বিভিন্ন যন্ত্রের সাহায্যে ঘণ্টাখানেক চেষ্টার পর নামানো হয় কাঠুরে রফিককে। প্রাথমিক চিকিৎসার জন্য দ্রুত তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রেজওয়ান বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই এবং আমাদের দুইটি ইউনিটে সদস্যদের এক ঘন্টার পরিশ্রমের পরে তাকে উদ্ধার করি। প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে সুস্থ রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Pursue all of us to your social network getting surprise freebies and you will exclusive people situations

    LuckyLand are a legal U All of our greatest-level players discovered consideration service, early usage of the fresh games launches,...