More

    কালকিনিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মহিলাসহ আহত-১৫

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে -মুচরে যায়। এতে কমপক্ষে আহত হয়েছে বাসের ২০ জন মহিলা ও পুরুষ যাত্রী।

    আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্নস্থানে চিকিৎসা দেয়া হয়েছে। পরে খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেন।

    তবে কোন নিহতের ঘটনা ঘটেনি। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানাগেছে, পৌর এলাকার ভুরঘাটা থেকে যাত্রী নিয়ে লোকাল বাস আমানত শাহ (সাতক্ষীরা, ব-০৯১) মাদারীপুরের উদ্দেশ্যে  ছেড়ে যায়।

    পথিমধ্যে  ঢাকা বরিশাল মহাসড়কের মুন্সীবাড়ী নামকস্থানে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি মেহগনি গাছের সাথে ধাক্কা লাগে। এতে করে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে বাস চালক সোবহান তালুকদার ও মনোয়ারা বেগমসহ ১৫ জন যাত্রী আহত হয়।

    পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করে। অনেকে আবার সামান্য আহত হয়ে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। পৌরসভার কাউন্সিলর আসাদুজ্জামান লাবু তালুকদার জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনার কবলে পড়েছে। আসলে বিষয়টি দুঃখজনক।

    উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, আমরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছি। এব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (তদন্ত) ওসি মাগরুব তৌহিদ জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    SpinSpirit Casino se demarque semblablement dans le site internet a l�egard de cashback cadeau

    Spin Casino est en cours a l�egard de entourage forte afin de gagner en votre savoir connaissances de jeux Si...