More

    বরিশালের লাল শিবিরে আসছেন হার্ডহিটার মিলার

    অবশ্যই পরুন

    চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বেশ বড় বড় নাম দিয়েই দল তৈরী করেছে ফরচুন বরিশাল। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের সাথে রয়েছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজও।

    এরপরেও বিপিএলের পয়েন্ট তালিকায় ওপরের দিকে নেই ফরচুন বরিশালের নাম। এখন পর্যন্ত নিজেদের পুরো ছন্দ দেখাতে পারেনি দলটি। ফর্মের দিক থেকেও ধারাবাহিক ৯ দলটি। বিপিএলের শেষপর্যায়ে এসে নিজেদের শক্তি বাড়াতে মরিয়া তারা। নজরটা এবার তাই বাইরের তারকার দিকে।

    এর আগেও বিদেশি তারকা দলে সমানভাবে ভিড়িয়েছে বরিশাল। শোয়েব মালিক, আহমেদ শেহজাদ তাদের প্রধান অস্ত্র। তবে নতুন করে আসছে আরও কিছু তারকা ক্রিকেটার। বিশেষ করে এসএ টোয়েন্টি এবং আইএল টি-টোয়েন্টি শেষ হওয়ার পর বিপিএলের সব দলই মরিয়া নতুন খেলোয়াড় দলে যোগ করতে।

    সেই তালিকায় ডেভিড মিলার নিয়ে সবার আগ্রহ তুঙ্গে। আগেই গুঞ্জন ছিল, মিলার আসছেন বরিশালের লাল শিবিরে। বরিশালের মালিক মিজানুর রহমান গতকাল শনিবার বলেছেন, শেষের দিকে ৩-৪টি ম্যাচে বরিশালের হয়ে খেলবেন এই হার্ডহিটার।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Wonaco Casino: Nopea‑Peli Modernille Pelaajalle

    Kun etsit välitöntä jännitystä ja nopeita voittoja, Wonaco astuu esiin areenana, jossa jokainen pyöräytys, panos ja ottelu voidaan ratkaista...