More

    করবো বন সংরক্ষণ, সুস্থ থাকবো সারাক্ষণ!

    অবশ্যই পরুন

    পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: ‘করবো বন সংরক্ষণ, সুস্থ থাকবো সারাক্ষণ’‌ স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় সুন্দরবন দিবস পালিত হয়েছে।

    বুধবার সকাল ১০টায় ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ‘ পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন’র সুন্দরবন দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মানববন্ধন করা হয়।

    পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির উপজেলা ব্যবস্থাপক সুব্রত কুমার মিস্ত্রী, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।

    এছাড়াও বেসরকারি উন্নয়ন সংস্থা সংকল্প ট্রাস্ট, সিসিডিবি, স্যাপ বাংলাদেশ, পাথরঘাটা প্রেসক্লাব, স্বেচ্ছাসেবি সংগঠন দৃষ্টি মানব কল্যাণ সংস্থা, অগ্রগামী ফাউন্ডেশনসহ একাধিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

    বক্তারা বলেন, সুন্দরবনে বারবার অগ্নিকাণ্ড, সুন্দরবনসহ পাথরঘাটা উপকূলের বন উজাড়, সুন্দরবন ধ্বংসকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ বন্য প্রাণী ও জীব বৈচিত্র্য রক্ষার দাবি করা হয়। সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, সুন্দরবন আমাদের মায়ের মত।

    মা যেমন সন্তানকে আগলে রাখে, প্রাকৃতিক দুর্যোগের সময় তেমনি সুন্দরবন আমাদের আগলে রাখে। সুন্দরবনকে আমাদেরই রক্ষা করতে হবে। এজন্য সুন্দরবন রক্ষার বন বিভাগকে আধুনিকায়ন, লোকবল বৃদ্ধিসহ একটি বিশেষ বাহিনী গঠন করা এখন সময়ের দাবি।

    তিনি আরও বলেন, সুন্দরবনসহ পরিবেশ সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃৃক্তের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকতে হবে। তাহলেই পরিবেশ ও সুন্দরবন রক্ষা সম্ভব।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...