More

    বরগুনায় ২ শিক্ষককে অব্যাহতি, ৫ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

    অবশ্যই পরুন

    পাথরঘাটা কেএম সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালের পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও যথাযথ ভাবে দায়িত্ব পালন না করায়
    শিক্ষকদের অব্যাহতি এবং শিক্ষার্থীদের বহিষ্কার দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান।

    আইনগত বাধ্যবাধকতার কারণে এই নিউজে বহিষ্কার করা শিক্ষার্থীদের নাম-পরিচয় উল্লেখ করা হয়নি। তবে অব্যাহতি পাওয়া ওই দুই শিক্ষক হলেন: মো. বেল্লাল হোসেন ও রিপন সমাদ্দার। তারা দুজনেই পাথরঘাটা উপজেলার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

    পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার প্রথম দিন পাথরঘাটা কেএম সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ২ নম্বর কক্ষে অসদুপায় অবলম্বন করেন। এ সময় ওই কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালন করেন অব্যাহতি দেয়া সহকারী শিক্ষক মো. বেলাল হোসেন ও রিপন সমাদ্দার। এই দুই শিক্ষক যথাযথ ভাবে দায়িত্ব পালন না করায় বহিষ্কৃত শিক্ষার্থীরা অসদুপায় অবলম্বনের সুযোগ পান।

    এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বলেন, আমরা একটি স্বচ্ছ পরীক্ষা সম্পাদনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাঁচ শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া তাদের কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালনকারী দুই শিক্ষক যথাযথভাবে দায়িত্ব পালন না করায় তাদেরকে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...