More

    মোস্তাফিজের চোট অভ্যন্তরীণ নয়, হাসপাতালে পর্যবেক্ষণে আছেন

    অবশ্যই পরুন

    নেটে অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল মোস্তাফিজুর রহমানকে। তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার ছবি সংবাদমাধ্যমে দেখে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা দুশ্চিন্তায় পড়ে যায়।

    তবে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতাল থেকে মোস্তাফিজের ভক্ত তথা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের স্বস্তির খবরই দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। হাসপাতালে স্ক্যান করানোর পর জানা গেছে, মোস্তাফিজের মাথার চোট শুধু বাইরের অংশে। অভ্যন্তরীণ কোনো চোট নেই।

    কুমিল্লা ভিক্টোরিয়ানসের দেওয়া এক বিবৃতিতে দলটির ফিজিও জাহিদুল ইসলাম বলেছেন, ‘স্ক্যান করানোর পর আমরা জানতে পেরেছি যে চোট শুধুই বাইরের অংশে। অভ্যন্তরীণ কোনো রক্তক্ষরণ নেই। সার্জিক্যাল টিম ক্ষতস্থানে সেলাই করে দিয়েছে। এখন সে কুমিল্লা ভিক্টোরিয়ানস দলের ফিজিওর নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।’

    চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে আজ কুমিল্লা ভিক্টোরিয়ানস দল অনুশীলন করছিল। মোস্তাফিজ নেটে বোলিং করার সময়ই মাথায় চোট পান। বল করে রান আপ নিতে ফিরছিলেন তিনি। এ সময় কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ডাক পড়ে মোস্তাফিজের। মাথা ঘুরিয়ে কোচের দিকে যাওয়ার সময়ই বল মোস্তাফিজের মাথার বাঁ দিকে আঘাত করে। বলের আঘাতে মোস্তাফিজের মাথা ফেটে গেছে।

    রক্ত বন্ধ করতে মাঠেই কুমিল্লার চিকিৎসক দল মোস্তাফিজের মাথায় ব্যান্ডেজ করেন। এরপর তাঁকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

    এবারের বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। তাঁর শিকার ১১ উইকেট। ৩২ রান দিয়ে ৩ উইকেট ছিল এবারের বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Spielen Sie sicher und intelligent: Ihr Leitfaden für Online-Glücksspiele

    InhaltVerantwortungsvoller Umgang mit Online-GlücksspielenBeliebte Online-Casinospiele entdeckenStrategien für erfolgreiche Wetten In der heutigen digitalen Welt haben Online-Glücksspiele einen festen Platz in...