More

    কিশোর গ্যাংয়র তান্ডব কলাপাড়ায় বকেয়া টাকা চাওয়ায় দোকান ভাংচুর করে ক্যাশ থেকে লাখ টাকা লুট

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: দোকানের বকেয়া টাকা চাওয়ার অপরাধে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা করে মালামাল ভাংচুর করে দোকানের ক্যাশবাক্সে থাকা এক লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছ কিশোর গ্যাংয়ের ৮ – ১০ সদস্য।

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের আমতলীপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছ। এ ঘটনায় দোকান মালিক হামিদুর রহমান রোববার (১৮ ফেব্রুয়ারি) কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল আদালতে ইউসুফ হাওলাদার, আল আমিন হাওলাদার ও রাকিব হাওলাদারের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগে বলা হয়েছে, আসামীরা তার দোকানে বিভিন সময় চা—সিগারট খেয়ে সাড়ে চার হাজার টাকা বকেয়া রাখে। এ বকেয়া টাকা চাওয়ার তার উপন ক্ষিপ্ত হয় এবং ব্যবসা করতে হলে এক লাখ টাকা চাঁদা দাবি করে।

    এ চাঁদার টাকা দিতে অস্বীকার করায় গত ১৬ ফেব্রুয়ারি রাতে হামিদুরের দোকানে সশস্ত্র হামলা করে বিভিন মালামাল ভাংচুর করে দোকানের ক্যাশে থাকা এক লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় বাজারের অন্য ব্যবসায়ী ও স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা এ বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দিয়ে চলে যায়।

    ব্যবসায়ী হামিদুর রহমানের দাবি, তার ক্ষুদ্র ব্যবসা। প্রতিদিনই তারা দোকানে এসে খেয়ে টাকা না দিয়ে চলে যায়। এখন তার দোকান ভাংচুর করে পূঁজির টাকা পর্যন্ত লুট করে নেয়।

    তিনি বলেন, কিশোর গ্যাং গ্রুপের সদস্য হওয়ায় এখন তাকে প্রতিনিয়ত হুমকি দেয়া হচ্ছে। তাই বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন বিচারের আশায়। বর্তমানে এ ঘটনায় আবার হামলার আশংকায় এখন পরিবার নিয়ে দূশ্চিন্তায় রয়েছেন বলে হামিদুর রহমান জানান। এ ঘটনায় তিনি প্রশাসনের সহায়তা কামনা করছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Wonaco Casino: Nopea‑Peli Modernille Pelaajalle

    Kun etsit välitöntä jännitystä ja nopeita voittoja, Wonaco astuu esiin areenana, jossa jokainen pyöräytys, panos ja ottelu voidaan ratkaista...