More

    মোস্তাফিজের জন্য দোয়া চাইলেন মুশফিক

    অবশ্যই পরুন

    অনুশীলনের সময় মাথায় আঘাত পাওয়া পেসার মোস্তাফিজুর রহমানের জন্য দোয়া চেয়েছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

    রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলীয় অনুশীলন ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। অনুশীলনের সময় ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের স্ট্রেইট ড্রাইভে মাথায় বল লাগে দ্য ফিজের। মূলত বল করে ফেরার পথেই এই ঘটনা ঘটে।

    বলের আঘাতে ফিজের মাথা ফেটে রক্ত বের হতে থাকে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায় দলের মেডিকেল বিভাগ।

    এ ঘটনায় সংবাদ বিজ্ঞপ্তিতে ফিজিও এস এম জাহিদুল ইসলাম সজলের বরাত দিয়ে কুমিল্লা জানায়, আঘাতের পর তাৎক্ষণিকভাবে রক্ত পড়া থামাতে মোস্তাফিজের মাথায় ব্যান্ডেজ করা হয়। পরে দ্রুত ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে করা হয় সিটি স্ক্যান।

    এরপর ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণের জন্য মোস্তাফিজকে রাখা হয়েছে। সিটি স্ক্যানের পর ফ্র্যাঞ্চাইজিটির ফিজিও জাহিদুল ইসলাম সজলের মন্তব্য, শুধু বাইরের অংশে মোস্তাফিজের মাথার চোট। অভ্যন্তরীণ কোনো চোট নেই।

    এদিকে এক ফেসবুক বার্তায় ফিজের জন্য দোয়া চেয়েছেন জাতীয় দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

    ফরচুন বরিশালের এই ক্রিকেটারের ভাষ্য, সবার কাছে অনুরোধ করছি মোস্তাফিজের জন্য দোয়া করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে সহায়তা করেন এবং আমাদের মোস্তাফিজকে দ্রুত সারিয়ে তোলেন।

    অন্যদিকে চলতি বিপিএলে ৯ ম্যাচে ৭ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে কুমিল্লা। পয়েন্ট তালিকায় সেরা দুইয়ে থাকার লড়াইয়ে এখনও দলটির হাতে তিন ম্যাচ বাকি রয়েছে। মাথায় আঘাত পাওয়ায় গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো টাইগারদের অটোচয়েজ এই পেসার খেলবেন কি না, তা নিয়েও নানান প্রশ্ন উঠেছে।

    এ প্রসঙ্গে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরীর জবাব, খেলতে না পারার কিছু নেই। তবে বিষয়টা যেহেতু মাথার চোট… এমনিতে সাধারণত সেলাই থাকলে তো আমরা ৪ থেকে ৫ দিন (খেলতে) নিষেধ করি। সেটা এখন মূল বিষয় নয়। এখন মাথার চোটটা পার হলে সেটা দেখা যাবে। কনকাশনের ব্যাপারটা আগে ক্লিয়ার হোক, তারপর দেখব। আপাতত স্ক্যানটা ভালো, এটাই বড় কথা।

    তিনি যোগ করেন, মোস্তাফিজের সিটি স্ক্যান রিপোর্ট ভালো। কোনো ইন্টারনাল ইনজুরি নেই। এক্সটারনাল ইনজুরি আছে। সেলাই লেগেছে পাঁচটার মতো। কিন্তু যেহেতু মাথার চোট, সে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে।

    চলতি বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচে খেলেছেন মোস্তাফিজ। এবারের বিপিএলে এখন পর্যন্ত তার শিকার ১১ উইকেট। ৩২ রান খরচায় ৩ উইকেট চলতি বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navegar en casino argentina online nunca fue tan sencillo y rápido

    La navegación en casino argentina online se simplifica con interfaces claras y tiempos de carga rápidos, facilitando una experiencia fluida que invita a seguir explorando opciones.