More

    বিষখালীর চরে থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    বরগুনার পাথরঘাটা নীলিমা পয়েন্ট সংলগ্ন বিষখালি নদীর চর থেকে একটি অজ্ঞাত পরিচয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    ২০ জানুয়ারি বিকেল ৪টার দিকে অজ্ঞাত (৪৫) পরিচয়ের এ মরদেহটি পুলিশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে গত ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে মাছ নিয়ে নদী থেকে ট্রলার চালিয়ে তীরে আসার সময় টাকা ও মাছ আত্মসাৎ করার উদ্দেশ্যে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চর মন্তাজ গ্রামের আলতাফ খানের ছেলে মৎস্য টলার মালিক রাশেদ খান (৪৫)কে কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলে দেয়া হয়। এই মরদেহটি তার হতে পারে।

    এ ঘটনায় ট্রলারের ঘাতক কর্মচারী ইব্রাহিমকে(৪৮)কে পুলিশ শুক্রবার ১০টার দিকে পাথরঘাটার একটি বরফমিল থেকে আটক করে। পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান,

    আমরা খবর পেয়ে ঘটনাস্থল বিষখালী নদীর চরে আটকে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই। তবে চার দিন আগে নিখোঁজ ব্যক্তির এই মরদেহ কিনা তা তাদের সজন রা না আসা অবধি শনাক্ত করা যাচ্ছে না।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...