More

    ডাসার প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা সভাপতি রাকিব,সম্পাদক তুহিন

    অবশ্যই পরুন

    মাদারীপুরের ডাসার প্রেসক্লাবের ২০২৪-২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।পুরাতন কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা হয়েছে।

    এতে দৈনিক কালবেলা ও দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি সৈয়দ রাকিবুল ইসলামকে সভাপতি ও দৈনিক অধিকার পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি মোঃ শাহরিয়ার তুহিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

    শুক্রবার(২৩ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ডাসার প্রেসক্লাব কার্যালয়ে কণ্ঠ ভোটের মাধ্যমে ১৫সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচন সম্পন্ন হয়। ডাসার প্রেসক্লাবের অন্যান্য প্রতিনিধিরা হলেন,সহ-সভাপতি সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক শাহাদাৎ আকন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেসালের সৈয়দ রাকিব হাসান,

    সাংগঠনিক সম্পাদক দৈনিক গণমুক্তির তমাল মিয়া,সহ-সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক আলোকিত সময়ের সৈয়দ এমারুল হাসান,দপ্তর সম্পাদক কালকিনি বার্তার আজিজুল তালুকদার,অর্থ সম্পাদক দৈনিক সাহসের সৈয়দা লুবনা,প্রচার সম্পাদক দৈনিক বাঙ্গালী সময়ের মিলন হোসেন,সহ-প্রচার সম্পাদক দ্যা নিউজের শফিকুল ইসলাম,ক্রীড়া সম্পাদক দৈনিক সুবর্ণ গ্রামের আফজাল হোসেন।

    এছাড়াও কমিটির অন্যান্য কার্যকরী সদস্যরা হলেন,রফিকুল সর্দার সাপ্তাহিক আশ্বাস,আকবর কবিরাজ দৈনিক মাদারীপুর বার্তা,মিফতাহুল জান্নাত মুমু নাগরিক ভাবনা,দুলাল মৃধা দৈনিক দিনের আলোসহ ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

    এদিকে,নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য,২০১৩ সালে ডাসার থানা প্রতিষ্ঠিত হওয়ার পরে ২০১৬ সালের ৫ই জুন থেকে ডাসার প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে ডাসার প্রেসক্লাবের পথচলা শুরু হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Scompiglio sopra Premio escludendo Base: i Migliori del 2026

    I premio senza tenuta prevedono requisiti di giocata (wagering), limiti di sfruttamento anche una momento. Attualmente, SNAI e Eurobet...